সিরাজগঞ্জে লায়ন্স ক্লাবের উদ্যোগ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
২১ অক্টোবর, ২০২৬ এ ২:৩৪ PM

লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। ছবি: সারাবাংলা
সিরাজগঞ্জ: অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চক্ষু পরীক্ষা, খাদ্যসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি মানব কল্যাণ ফাউন্ডেশন প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব ঢাকা অ্যাম্বাসেডর গোল্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকা ও মানব কল্যাণ ফাউন্ডেশন এবং ধানবান্ধি জে.সি. রোড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (শাহীন)। কর্মসূচির উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি২ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নুরুন নবী কামাল।
বিশেষ অতিথি ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা অ্যাম্বাসেডর গোল্ডের সহসভাপতি লায়ন মোহাম্মদ শাহীন কামাল। সঞ্চালনা করেন ক্লাবের ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল লতিফ বাবলু।
আয়োজকেরা জানান, কর্মসূচির আওতায় দেশব্যাপী এক লাখ মানুষের ছানি অপসারণের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, চক্ষু পরীক্ষা, খাদ্যসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা, খাদ্যসহায়তা প্রদান এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর প্রত্যাশা করেন আয়োজকেরা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: Sarabangla
সম্পর্কিত সংবাদ
তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, কৃষক বলছেন লোকসান হবে আমাদের
৮ নভেম্বর, ২০২৬ এ ৯:০১ AM · বাংলা ট্রিবিউন
পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নাটোরে বৃক্ষরোপণ, কার্তিক বাউলকে সিভিট ও গজন গাছ উপহার
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:৩১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৮ PM · nagorik tv
সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর শুভ ঊদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
৭ নভেম্বর, ২০২৬ এ ৯:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
