পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নাটোরে বৃক্ষরোপণ, কার্তিক বাউলকে সিভিট ও গজন গাছ উপহার
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:৩১ AM

মোঃ হোসেন আলী ছোট্ট :পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় বৃক্ষসম্পদ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে নাটোরে বৃক্ষরোপণ ও বিরল প্রজাতির গাছ উপহার দিয়েছেন দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ। এ সময় বাউলশিল্পী কার্তিক বাউলকে দেশীয় প্রজাতির সিভিট ও গজন গাছ উপহার দেন তিনি।মাহবুবুল ইসলাম পলাশ পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, সিরাজগঞ্জের পরিচালক। দীর্ঘদিন ধরে তিনি দেশজুড়ে বৃক্ষরোপণ, বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশীয় বৃক্ষসম্পদের পরিচিতি বাড়ানো এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করা।সিভিট ও গজন দেশীয় বৃক্ষসম্পদের গুরুত্বপূর্ণ প্রজাতি। সময়ের পরিবর্তনে এসব গাছ অনেকের কাছে অপরিচিত হয়ে উঠছে। ফলে এসব বৃক্ষের পরিচিতি, বিস্তার ও সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। গাছ দুটি উপহার দেওয়ার মাধ্যমে দেশীয় উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে বিরল বৃক্ষ সম্পর্কে আগ্রহ তৈরির বার্তা দেওয়া হয়।পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ মনে করেন, শুধু বৃক্ষরোপণ করলেই পরিবেশ রক্ষা সম্ভব নয়, পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। দেশীয় ও বিলুপ্তপ্রায় বৃক্ষপ্রজাতি রক্ষায় ব্যক্তি, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের ছোট ছোট উদ্যোগ একসময় বৃহৎ পরিবেশ আন্দোলনে রূপ নিতে পারে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার, গুনার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাউলশিল্পী নিজাম উদ্দিন চিশতী, দোতরা বাদক মোহাম্মদ আবদুর সামাদ এবং নাট্যকলা বিভাগের দুই শিক্ষার্থী প্রজ্ঞা বিশ্বাস ও মৌলি মোহনা সরকার মণি।উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিদের সঙ্গে পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম যুক্ত হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে।পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশের এ উদ্যোগের মাধ্যমে দেশীয় বৃক্ষসম্পদ সংরক্ষণ, বৃক্ষপ্রেম সৃষ্টি এবং প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ববোধ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
The post পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নাটোরে বৃক্ষরোপণ, কার্তিক বাউলকে সিভিট ও গজন গাছ উপহার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাতভর নাশকতার চেষ্টা, রেললাইন-মহাসড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM · Sarabangla
সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
