শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে আ’লীগের ৪ কর্মী গ্রেপ্তার

২ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৯ PM

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে আ’লীগের ৪ কর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুড়িয়া খানপাড়া এলাকায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাশের রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল আলিম সরকার (৪৭), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের লুৎফর রহমান (৩১), আমডাঙ্গা গ্রামের আরিফ হোসেন (৩৩) ও ভুইয়াগাতী গ্রামের সম্রাট কুমার সরকার (৩৮)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার বিকেলে ওই মহাসড়কের হামকুড়িয়া খানপাড়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা সমবেত হন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা কৌশলে মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের দায়িত্ব পেলেন ড. আব্দুল আহাদ

হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা-সহিংসতা, নিহত ২৪

‘গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

এইচএসসি ও সমমানের পরিক্ষায় সিরাজগঞ্জের ১১ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য!

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষা ক্যাডার প্রশিক্ষণে ঘাটতি মন্ত্রণালয়ের ব্যর্থতা: শিক্ষামন্ত্রী

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ