সিরাজগঞ্জে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রদল নেতা জুয়েল রানার ফুলেল শুভেচ্ছা
১০ আগস্ট, ২০২৬ এ ৭:৫০ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার আহবায়ক এস এম জুয়েল রানা।
সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি জেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান। একই সঙ্গে যারা এবার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য নতুন উদ্যমে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ছাত্রদল নেতা জুয়েল রানা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অভিভাবক-শিক্ষকদের সহযোগিতার ফসল। এ সাফল্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতিতে আজকের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের পাশাপাশি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনে সততা, শৃঙ্খলা ও পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
জুয়েল রানা আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জীবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ফলাফলের মাধ্যমে তাদের উচ্চশিক্ষার নতুন অধ্যায় শুরু হচ্ছে। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী পরবর্তী শিক্ষাজীবনের বিষয় নির্বাচনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো ধরনের হতাশা তৈরি না হয়, সেদিকেও অভিভাবক ও শিক্ষকদের নজর দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, সোমবার সারাদেশের সঙ্গে সিরাজগঞ্জেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
The post সিরাজগঞ্জে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রদল নেতা জুয়েল রানার ফুলেল শুভেচ্ছা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
এক জেলার ১৩ মাদ্রাসার সবাই ফেল, নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা
১১ আগস্ট, ২০২৬ এ ৩:৩৫ AM · banglatribune.com
সিরাজগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফলে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের বড় সাফল্য
১০ আগস্ট, ২০২৬ এ ১১:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী অঞ্চলে স্কাউটিং কার্যক্রমের বিস্তার,গড়ে উঠছে সবুজে ঘেরা প্রশিক্ষণ কেন্দ্র
১০ আগস্ট, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভারপ্রাপ্তে আর কতদিন! / সিরাজগঞ্জে ১০৫৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
১০ আগস্ট, ২০২৬ এ ১০:২৫ PM · Sarabangla
রূপনাই জরাজীর্ণ স্টিল ব্রিজে নিয়মিত যানজট,দুর্ভোগে হাজারো মানুষ- নতুন সেতুর দাবি
১০ আগস্ট, ২০২৬ এ ১০:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
