সিরাজগঞ্জে ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সিরাজগঞ্জে বাংলাদেশ দলিল লেখক সমিতির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলিল লেখক সমিতি সিরাজগঞ্জ জেলার সভাপতি মো. আব্দুল মমিন তারার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সলঙ্গা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বেলকুচি দলিল লেখক সমিতির মতিয়ার রহমান লাভু, উল্লাপাড়া দলিল লেখক সমিতির জাহাঙ্গীর আলম, কামারখন্দ দলিল লেখক সমিতির আব্দুল লতিফ, কাজিপুর দলিল লেখক সমিতির শমসের আলী ও শাহজাদপুর দলিল লেখক সমিতির ইউসুফ আলীসহ অনেকে। বক্তারা বলেন, দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন করতে হবে।
তাঁরা বলেন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ মুসাবিদা করতে পারবেন না এবং দলিল নিবন্ধনের জন্য দলিল দাখিল করতে পারবেন না-এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না-এ দাবিতেও প্রজ্ঞাপন জারির কথা বলেন তাঁরা। এ ছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ব্যবস্থা এবং নামাজের স্থান নির্মাণের দাবি জানান বক্তারা। পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয় উল্লেখ করে তাঁরা বলেন, পেশাগত কারণে দলিল লেখা বা মুসাবিদাকারী হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না।
সমাবেশে দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়। এতে জেলার ৯টি উপজেলার দলিল লেখক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আগামীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সূত্র: Bd24live
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
