সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান,গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫১ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২১ দিনের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সিরাজগঞ্জ সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘ক’ সার্কেলের উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোট সাতটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য হিসেবে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে দুটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়।
পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আফিফান নজমুর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তার দুই আসামিকে প্রত্যেককে ২১ দিনের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থাৎ দুই আসামিকে মোট ৪২ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউশন দাখিলকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মোঃ আছাদুল হক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ ও মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
The post সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান,গাঁজাসহ ২ জন গ্রেপ্তার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
তাড়াশে নির্বাচনী মাঠ সরগরম,ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বন্ধ হয়ে আছে ৪৫ হাজার তাঁত কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০১ AM · বাংলা ট্রিবিউন
তাড়াশে মাছের অভাবে বন্ধের পথে ঐতিহ্যবাহী চলনবিলের শুঁটকি পল্লী
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ভোক্তা অধিদফতরের অভিযান মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৯ AM · দৈনিক ইনকিলাব
কালিয়াহরিপুরে চেয়ারম্যান প্রার্থী মুরশিদা জাহান নিপার গণসংযোগ ও পথসভা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে লরি-পিকআপ সংঘর্ষে নিহত ১, চালক আটক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · Daily Times Of Bangladesh
