সিরাজগঞ্জে ভোক্তা অধিদফতরের অভিযান মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৯ AM

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
সিরাজগঞ্জে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গত বুধবার দিনব্যাপী পৌর এলাকার এস.এস রোড, বড় বাজার, বানিয়াপট্টি ও খলিফাপট্টিসহ বিভিন্ন নিত্যপণ্যের বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিদেশি শিশু খাদ্যে আমদানির সঠিক তথ্য না থাকায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সোহেল শেখ।অভিযানকালে তিনি জানান, বিদেশি শিশু খাদ্যে আমদানির প্রয়োজনীয় তথ্য না থাকা, নিত্যপণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার মতো বিভিন্ন অপরাধের সত্যতা পাওয়া যায়। এসব অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মেসার্স আলাউদ্দিন স্টোরের ম্যানেজার মো. মাসুমকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।দিনের এই অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, বিশেষ করে ডিম ও ভোজ্যতেলের মূল্য এবং সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হয়। সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দফতর থেকে জানানো হয়েছে। অভিযান পরিচালনার সময় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে চাপে থাকা সউদী আরব
যুক্তরাষ্ট্র ফুটবল দলে ১৬ বছরের এক বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাত্তা পেল না শ্রীলঙ্কা,এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
চকরিয়া ও মাতামুহুরীতে প্রশাসনের অভিযানে ডাম্পার জব্দ ও শ্যালো মেশিন ধ্বংস
তীব্র গরমে বিদ্যুৎহীন ৩০ পরিবার, খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের!
দর্শনা চেকপোস্ট থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক আটক
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
তাড়াশে নির্বাচনী মাঠ সরগরম,ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বন্ধ হয়ে আছে ৪৫ হাজার তাঁত কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০১ AM · বাংলা ট্রিবিউন
তাড়াশে মাছের অভাবে বন্ধের পথে ঐতিহ্যবাহী চলনবিলের শুঁটকি পল্লী
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালিয়াহরিপুরে চেয়ারম্যান প্রার্থী মুরশিদা জাহান নিপার গণসংযোগ ও পথসভা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে লরি-পিকআপ সংঘর্ষে নিহত ১, চালক আটক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান,গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
