সিরাজগঞ্জে ব্যবসায়ী অপহরণের ঘটনায় গ্রেফতার ১
১৯ আগস্ট, ২০২৬ এ ৮:৪২ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবুদিয়া গ্রামের ধান ব্যবসায়ী ওমর আলীকে (৩০) অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামের কোরবান আলীর ছেলে। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অপহৃত ব্যবসায়ী এখনও উদ্ধার হয়নি।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, দীর্ঘদিন ধরে ওমর আলী এলাকায় ধান ব্যবসা করে আসছিলেন। সোমবার সকালে ওই ব্যবসায়ীকে নিজ গ্রাম থেকে বিশেষ কৌশলে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তার পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
মঙ্গলবার দুপুরে এ ঘটনায় অপহৃত ওমর আলীর ছোট ভাই বাদী হয়ে একই গ্রামের আলামিনসহ ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতেই পুলিশ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। এ অভিযানে বুধবার সকালে মামলায় অভিযুক্ত ১ জনকে গ্রেফতার করেছে। এ মামলার তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ব্যবসার কাজে পাওনা টাকা নিয়ে এ অপহরণের ঘটনা ঘটেছে। তবে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চলতি মাসেই প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা শাহজাহান
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, তদন্ত কমিটি গঠন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
এনায়েতপুরে ১০ পিস ইয়াবাসহ মুছা মন্ডল গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,ক্রীড়াসামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২২ PM · sarabangla.net
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
