এনায়েতপুরে ১০ পিস ইয়াবাসহ মুছা মন্ডল গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৭ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক –সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দ্বাদশপট্টি এলাকার কুখ্যাত মাদক কারবারি মুছা মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুছা মৃত নবা মন্ডলের ছেলে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও কিছু নগদ অর্থ জব্দ করা হয়।
রোববার সকালে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এনায়েতপুর থানার এ এস আই সবুজ মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে আড়কান্দি বাজার সংলগ্ন দক্ষিণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত মুছা মন্ডল (৪৭) দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাজা সহ বিভিন্ন ধরণের মাদকের বড় চালান এনে এলাকায় সরবরাহ করে আসছিলেন। ইতোমধ্যে দ্বাদশপট্টি সহ আশপাশের এলাকায় মাদকে ছয়লাভ করেছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
The post এনায়েতপুরে ১০ পিস ইয়াবাসহ মুছা মন্ডল গ্রেপ্তার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,ক্রীড়াসামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২২ PM · sarabangla.net
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জমির টাকা ফেরত চাওয়ায় হামলার অভিযোগ,হাসপাতালে ৫ জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
