শাহজাদপুর সংবাদ

জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,ক্রীড়াসামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান

২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM

জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,ক্রীড়াসামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান

জামালপুর প্রতিনিধি:জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা, ক্রীড়াসামগ্রী বিতরণ ও কৃতী শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এতে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো.সফিউর রহমান শফি,জামালপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ মশিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.সানোয়ার হোসেন।অনুষ্ঠানে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিকার, শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।আলোচনা সভা শেষে খেলাধুলার সামগ্রী বিতরণ এবং এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী জামালপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

The post জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,ক্রীড়াসামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ