সিরাজগঞ্জে বেকারি ও নিত্যপণ্যের বাজারে অভিযান,দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
১৮ আগস্ট, ২০২৬ এ ১০:৪১ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন বাজারে বেকারি ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে দুই বেকারি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।অভিযানকালে সলঙ্গা বাজারের বেকারি প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পণ্যে লেবেল না থাকা এবং ব্রেড, কেক ও বিস্কুট তৈরিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মতি বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ম্যানেজার মো. হিরা সরদারকে ৫০ হাজার টাকা এবং আলমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো. জিল্লুর রহমান সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ ছাড়া অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জ রোড, হাটিকুমরুল ও পাঁচলিয়া বাজারে নিত্যপণ্যের বাজার তদারকি করা হয়। এ সময় ডিম, কাঁচামরিচসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দ, র্যাব-১২ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মান ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
The post সিরাজগঞ্জে বেকারি ও নিত্যপণ্যের বাজারে অভিযান,দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
এনায়েতপুরে ১০ পিস ইয়াবাসহ মুছা মন্ডল গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,ক্রীড়াসামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২২ PM · sarabangla.net
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
