সিরাজগঞ্জে বিভিন্ন পণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা
১৪ আগস্ট, ২০২৬ এ ১:২১ PM

১৪ আগস্ট ২০২৬, ০১:২১ পিএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ০১:২১ পিএম
সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার, সার, বেকারি, ডিম ও কাঁচামরিচসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলার সহকারি পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে সদর উপজেলার মিরপুর, দিঘলকান্দি, বাগডুমুর ও শিয়ালকোল বাজারে এসব অভিযান চালানো হয়।অভিযানে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটেলিয়ন আনসার এর সদস্যরা উপস্থিত ছিলেন।
মো: সোহেল শেখ জানান, গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, লাইসেন্স ও ক্রয় রশিদ না থাকা, বেকারি পণ্যের অবৈধভাবে উৎপাদন ও লেবেল না থাকা যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অনুমোদনহীন দস্তা সার বিক্রি করার অভিযোগে মেসার্স ইয়ামিন এন্টারপ্রাইজের মালিক গোলবাহার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মোহাম্মাদীয়া হোম কেকের মালিক শাহীন চকদারকে ৫ হাজার ও মেসার্স রোকনী ট্রেডার্সের মালিক রেজাউল ইসলামকে ২০ হাজার চাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে ডিম ও কাঁচামরিচের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
কৃষ্ণসাগরে হামলা বন্ধের রাশিয়াকে আহ্বান, কৌশলগত সুবিধা নেওয়ার চেষ্টা ইউক্রেনের
গণঅভ্যুত্থানের কোটা আন্দোলনের সূচনা জবির লাইব্রেরির শিক্ষার্থীদের: উপাচার্য
"একটি সুস্থ ও মানসিকভাবে বিকশিত শিশু কখনোই পথ হারায় না” -কুড়িগ্রামের জেলা প্রশাসক
রাশিয়ার ট্যাংকারে হামলা বন্ধে ইউক্রেনকে নির্দেশ যুক্তরাষ্ট্রের
চীনা পণ্য পুনঃরপ্তানি বা ‘ট্রান্সশিপমেন্ট’: যুক্তরাষ্ট্র চিহ্নিত দেশগুলোর তালিকায় ভারত ও বাংলাদেশ
গাইবান্ধা সাদুল্লাপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে বড়াল নদীতে যুবক নিখোঁজ, ৬ ঘন্টার পর উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · সময়ের কণ্ঠস্বর
