শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবিন্দের ফুলেল শুভেচ্ছা

১৪ আগস্ট, ২০২৬ এ ১১:০০ PM

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবিন্দের  ফুলেল শুভেচ্ছা

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) দুপুরে আলমাহমুদ এভিনিউ, হোসেনপুরে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহাব।সম্প্রতি অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক পদে এম. এ. ওয়াহাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ট্র্যাক ও ট্র্যাংকলরী মালিক গ্রুপের সভাপতি ও সদ্য সমাপ্ত জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানমুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাজমুল হাসান তালুকদার রানা, মো. জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন রাজেশ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কায়েস।

এ ছাড়া নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কার্যকরী সভাপতি মো. হাসেম আলী, সহ-সভাপতি মো. ফারুক হোসেন ভোলা, যুগ্ম সম্পাদক খন্দকার দিদার আলী, সহ-সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোকাদ্দেস আলী, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বিশা সেখ, সড়ক সম্পাদক মো. আব্দুস সাত্তার, প্রচার ও পুনর্বাসন সম্পাদক মো. আব্দুস ছামাদ, ক্রীড়া সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং সদস্য মো. ইয়াছিন আলী, মো. রুবেল আহম্মেদ ও মো. একরামুল হোসেন উপস্থিত ছিলেন।

The post সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবিন্দের ফুলেল শুভেচ্ছা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ