রাজশাহীতে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার
১৪ আগস্ট, ২০২৬ এ ১১:০৭ PM

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কালু মিস্ত্রির মোড় এলাকায় অনার্স পড়ুয়া এক ছাত্রীকে ইভটিজিং, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বোয়ালিয়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে তারা ছাত্রীর ভাড়া বাসার সামনে গিয়ে অশালীন কথাবার্তা, অঙ্গভঙ্গি ও যৌন হয়রানির মাধ্যমে তাকে উত্ত্যক্ত করে। একই সঙ্গে রাজশাহীতে তার পড়াশোনা ও বসবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশেষ অভিযান চালিয়ে কালু মিস্ত্রির মোড় এলাকা থেকে বান্টি হাসান (১৮), মোঃ রিয়াজান (২০) ও মোঃ তাসিন লাবিবকে (১৯) গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ভিডিও প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তিনজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান চলবে বলেও জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া বিভাগের (এডিসি) নাসিত ফরহাদ ও বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মাসুমা মাসতুরি।
The post রাজশাহীতে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবিন্দের ফুলেল শুভেচ্ছা
১৪ আগস্ট, ২০২৬ এ ১১:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ এ ১০:৫৭ PM · বাংলা ট্রিবিউন
তাড়াশে ২৪ জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক মৃণাল সরকার গ্রেপ্তার
১৪ আগস্ট, ২০২৬ এ ১০:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মৌলভীবাজারে শিলুয়া চা বাগানে ৭দফা দাবী বাস্থবায়নে ৫ শতাধিক চা শ্রমিকের মানববন্ধন
১৪ আগস্ট, ২০২৬ এ ১০:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাগরিক সেবা বৃদ্ধিতে বর্জ্য সংগ্রহে অত্যাধুনিক ড্রাম ট্রাক উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
১৪ আগস্ট, ২০২৬ এ ১০:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়ায় মাকে অশ্রুসিক্ত শেষ বিদায় দিয়ে কারাগারে ফিরলেন সাবেক মেয়র রাসেল
১৪ আগস্ট, ২০২৬ এ ৯:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
