তাড়াশে ২৪ জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক মৃণাল সরকার গ্রেপ্তার
১৪ আগস্ট, ২০২৬ এ ১০:৪৬ PM

তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি জিল্লুর রহমান:
সিরাজগঞ্জ তাড়াশে ২৪ জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক মৃণাল সরকার মিলু কে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ ।
আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) দুপুরে তার নিজ বাসা বারোয়ারী বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।মিলু দৈনিক প্রতিদিনের সংবাদের তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। গ্রেফতারের বিষয়টি তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) ইমাম জাফর নিশ্চিত করেছেন।
পুলিশ সুত্রে জানা যায়, ২৪ জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারী পরোয়ানা ( ওয়ারেন্ট) থাকায় সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক মিলুর পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে বলা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে দীর্ঘ দিন ধরে সুনামের সাথে কাজ করে আসছেন। তাড়াশ থানার অফিসার ইন চার্জ ( ওসি) ইমাম জাফর গণমাধ্যম কর্মীদের জানান, গ্রেফতারী পরোয়ানামূলে সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে
The post তাড়াশে ২৪ জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক মৃণাল সরকার গ্রেপ্তার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার
১৪ আগস্ট, ২০২৬ এ ১১:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবিন্দের ফুলেল শুভেচ্ছা
১৪ আগস্ট, ২০২৬ এ ১১:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ এ ১০:৫৭ PM · বাংলা ট্রিবিউন
মৌলভীবাজারে শিলুয়া চা বাগানে ৭দফা দাবী বাস্থবায়নে ৫ শতাধিক চা শ্রমিকের মানববন্ধন
১৪ আগস্ট, ২০২৬ এ ১০:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাগরিক সেবা বৃদ্ধিতে বর্জ্য সংগ্রহে অত্যাধুনিক ড্রাম ট্রাক উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
১৪ আগস্ট, ২০২৬ এ ১০:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়ায় মাকে অশ্রুসিক্ত শেষ বিদায় দিয়ে কারাগারে ফিরলেন সাবেক মেয়র রাসেল
১৪ আগস্ট, ২০২৬ এ ৯:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
