সিরাজগঞ্জে বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এখন দুর্গন্ধযুক্ত ডোবা,দ্রুত সংস্কার দাবি
২০ আগস্ট, ২০২৬ এ ৬:৫১ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি ময়লা-আবর্জনা ও দুর্গন্দযুক্ত ডোবায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। দীর্ঘ সময় পানি নিষ্কাশন না হওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হচ্ছে। পাশাপাশি জমে থাকা পানি পচে দুর্গন্ধের পাশাপাশি মশার উৎপত্তি হচ্ছে।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়টি এলাকার অন্যতম পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক বিকাশের জন্য মাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে মাঠের যথাযথ পরিচর্যা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্তমানে এর বেহাল দশা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মাঠের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ছে। বৃষ্টির সময় মাঠে পানি জমে কাদা তৈরি হওয়ায় শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করতে পারে না। পানি জমে থাকায় মশা-মাছির উপদ্রবও বাড়ছে বলে স্থানীয়রা জানান।
বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী মোঃ ইয়াসিন ও মোঃ জিব্রাইল বলেন, “আমাদের বিকল্প কোনো খেলার মাঠ নেই। একটি মাত্র মাঠ, তাও সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। সেখানে খেলাধুলা করার কোনো পরিবেশ থাকে না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পানি পচে দুর্গন্ধ বের হয়।”
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ। কিন্তু মাঠের এমন অবস্থার কারণে তারা নিয়মিত খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। তাই সরকারে কাছে আমাদের দাবি অতি দ্রুত মাঠটি যেন সংস্কারে পদক্ষেপ নেওয়া হয়।
স্কুল মাঠ সংলগ্ন কম্পিউটার ও স্টেশনারী ব্যবসায়ী মোঃ সজিব রানা বলেন স্কুলের মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিপাতেই হাটু পানি জমে যায়। আগে এই মাঠে প্রতি সপ্তহের সোমবার ও শুক্রবার হাট বসত,পঁচা ও দুর্গন্ধ যুক্ত পানির কারণে এখানে আর হাট বসে না।এখন পাকা রাস্তার উপরে বসে।পানি নিষ্কাশনের জন্য হাট কমিটি পাইপ বসালেও স্থানাীয়দের বাধায় পাইপের মুখ পলিথিন দিয়ে বন্ধ করে দেয়।
স্থানীয় অভিভাবকরাও মাঠটির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন খেলার পরিবেশ নিশ্চিত করা জরুরি। দ্রুত মাঠ থেকে ময়লা-আবর্জনা অপসারণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা আবার স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারবে।
বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম জানান,সামান্য বৃষ্টিতেই আমাদের স্কুলের মাঠটি খেলাধুলা অনুপযোগী হয়ে পড়ে।পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় মাঠে হাটু পানি জমে যায়,।পানি দিনের পর দিন থাকার কারনে দুর্গন্ধ ছড়ায়।উপরোন্ত পঁচা পানিতে মশা জন্মে বাচ্চাদের কামড়ায়।আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা অফিসার এবং ইউএনও স্যার বরাবর আবেদন করেছি মাঠটি সংস্কার করে দেওয়ার ব্যাপারে। প্রায় দেড় মাস হতে চলছে কিন্তু এখনও মাঠের ব্যাপারে কোন পদক্ষেপ আসে নাই।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি ঢাকায় ট্রেনিং আছি, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার এর যোগাযোগ করেন।
একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় প্রতিটা স্কুল থেকে কার কি সমস্যা সেগুলো লিখিত আকারে জমা দিতে বলেছেন।তাই অনেকেই আমাদের কাছে জমা দিয়েছেন। পরবর্তীতে যে নির্দেশনা আসবে সেই আলোকেই কাজ করা হবে।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত মাঠটি সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন মাঠে ময়লা-আবর্জনা ও সামান্য বৃষ্টিতে ডোবায় পরিনত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
The post সিরাজগঞ্জে বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এখন দুর্গন্ধযুক্ত ডোবা,দ্রুত সংস্কার দাবি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
পাবনার কৈডাঙ্গায় হিন্দু বাড়িতে আগুন,অল্পের জন্য রক্ষা; ফায়ার সার্ভিস
২০ আগস্ট, ২০২৬ এ ১১:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের সরাই চণ্ডী ঘাটে সেতুর অভাব, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
২০ আগস্ট, ২০২৬ এ ১১:০৭ PM · Daily Times Of Bangladesh
মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি,ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা
২০ আগস্ট, ২০২৬ এ ১০:২১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনে ডিআইজি সালামী গ্রহণ,রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
২০ আগস্ট, ২০২৬ এ ১০:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঢেঁকি
২০ আগস্ট, ২০২৬ এ ৮:৫২ PM · bangladesherkhabor.net
