শাহজাদপুর সংবাদ

পাবনার কৈডাঙ্গায় হিন্দু বাড়িতে আগুন,অল্পের জন্য রক্ষা; ফায়ার সার্ভিস

২০ আগস্ট, ২০২৬ এ ১১:৫৯ PM

পাবনার কৈডাঙ্গায় হিন্দু বাড়িতে আগুন,অল্পের জন্য রক্ষা; ফায়ার সার্ভিস

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৈডাঙ্গা নদীপাড়া এলাকায় সহাদেব রাজবংশীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার ২০ আগস্ট বিকাল প্রায় ৪ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় বাড়িতে সহাদেব রাজবংশীর মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না। বাড়ির পাশে রান্নাঘর থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘরের ডাবের ওপর শোলা থাকায় আগুন দ্রুত তীব্র আকারে ছড়িয়ে পড়ে। আগুনের লাগার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। একই সঙ্গে বিষয়টি চাটমোহর ফায়ার সার্ভিস কে জানানো হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।স্থানীয়রা জানান, আগুন লাগার সময় বাড়িটির বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। বিদ্যুৎ সংযোগ চালু থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে আশঙ্কা করছেন তারা। বর্তমানে বাড়িটি আপাতত বিপদমুক্ত রয়েছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভাঙ্গুড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকুন এবং ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার সাগর হাসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের ধৈর্য ধারণের আশ্বাস দেন।এদিকে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় ভাঙ্গুড়ায় দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি আরও জোরালো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের ওপরই নির্ভর করতে হয়।এলাকাবাসীর দাবি, ভাঙ্গুড়ায় অতি দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হলে ভবিষ্যতে অগ্নিকাণ্ডে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যাবে।

The post পাবনার কৈডাঙ্গায় হিন্দু বাড়িতে আগুন,অল্পের জন্য রক্ষা; ফায়ার সার্ভিস appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ