শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনে ডিআইজি সালামী গ্রহণ,রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

২০ আগস্ট, ২০২৬ এ ১০:০৪ PM

সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনে ডিআইজি সালামী গ্রহণ,রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পরিদর্শন প্যারেডে সালামী গ্রহণ, রিজার্ভ অফিস পরিদর্শন এবং বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়েছেন।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত বার্ষিক পরিদর্শন প্যারেডে প্রধান অতিথি হিসেবে সালামী গ্রহণ করেন ডিআইজি মোঃ আশিক সাঈদ। এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল মোঃ হাফিজুর রহমান।পরে ডিআইজি রিজার্ভ অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের সার্বিক কার্যক্রম, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি মোঃ আশিক সাঈদ এবং সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।সভায় ডিআইজি পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন কথা ও সমস্যার কথা শোনেন এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।পুলিশ সুপার তাঁর বক্তব্যে ডিআইজিকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জেলা পুলিশের যানবাহন, আবাসনসহ বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় তুলে ধরে তা সমাধানে ডিআইজির সহযোগিতা কামনা করেন।সভায় উত্তম কাজ ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের ১৬ সদস্যকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার দেওয়া হয়। এছাড়া ১ নম্বর পুলিশ ফাঁড়ির ডিউটির জন্য নিজস্ব ব্যবস্থাপনায় একটি মোটরসাইকেল এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যবহারের জন্য ক্রোকারিজ সামগ্রী প্রদান করা হয়।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

The post সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনে ডিআইজি সালামী গ্রহণ,রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ