সিরাজগঞ্জে ছাগলের খামার গড়ে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না
৩ নভেম্বর, ২০২৬ এ ১:০২ PM

০৩ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
নানা প্রতিকূলতা, অবহেলা ও কটূক্তি পেছনে ফেলে ছাগল পালন করে আজ স্বাবলম্বী হয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার তৃতীয় লিঙ্গের তরুণী স্বপ্না (২৩)। নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয়ে মাত্র দুটি ছাগল দিয়ে শুরু করা সেই উদ্যোগ এখন তাঁর আয়ের অন্যতম প্রধান উৎস। বর্তমানে তাঁর খামারে ১৮টি ছাগল রয়েছে। ছাগল পালন করেই সংসার চালানোর পাশাপাশি খামারটি আরও বড় করার স্বপ্ন দেখছেন তিনি।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর মিলপাড়া এলাকায় রেলওয়ের জায়গায় বসবাস করেন স্বপ্না। তাঁর বাবা রফিকুল ইসলাম ও মা নুরজাহান বেগম। আর্থিক অনটন ও সামাজিক নানা প্রতিকূলতার মধ্যেও নিজের চেষ্টায় স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে নিয়েছেন তিনি।
স্বপ্না জানান, তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় জীবিকার তাগিদে একসময় তাকে অন্যের কাছে সাহায্য চাইতে হতো। এ সময় নানা ধরনের কটূক্তি ও নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে। এসব অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নেন, অন্যের কাছে হাত না পেতে নিজেই কিছু করবেন। সেই চিন্তা থেকেই ছাগল পালনের উদ্যোগ নেন তিনি।
স্বপ্নার মা নুরজাহান বেগম জানান, তাদের নিজস্ব কোনো জমিজমা নেই। রেলওয়ের জায়গায় বসবাস করেন তাঁরা। সংসার চালাতেও নানা কষ্টের মুখোমুখি হতে হয়। পাশের বাড়ির একজনকে ছাগল পালন করতে দেখে স্বপ্নারও ছাগল কেনার আগ্রহ তৈরি হয়। পরে বাবা ১৩ হাজার ও ১৪ হাজার টাকা দিয়ে দুটি ছাগল কিনে দেন। সেই দুটি ছাগল দিয়েই শুরু হয় স্বপ্নার খামার।
শুরুতে অল্প কয়েকটি ছাগল নিয়ে পালন শুরু করলেও ধীরে ধীরে খামার বড় করার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ছাগলের সংখ্যা ১২টিতে উন্নীত হয়। কিন্তু হঠাৎ রোগাক্রান্ত হয়ে ছয়টি ছাগল মারা যায়। পরবর্তী সময়ে আরও কয়েকটি ছাগল মারা যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তাঁকে। তবে সব প্রতিকূলতা সামле আবারও ঘুরে দাঁড়ান স্বপ্না। বর্তমানে তাঁর খামারে রয়েছে ১৮টি ছাগল। এসব ছাগলের মধ্যে তোতা, হরিয়ানা, বিটল, যমুনাপাড়ি ও ব্ল্যাক বেঙ্গলসহ বিভিন্ন জাত রয়েছে। তাঁর দাবি, প্রতিটি ছাগলের বাজারমূল্য ১ লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।
স্বপ্নার ভাষ্য, খামারের ছাগলের পাঠা প্রজননের মাধ্যমে প্রতিদিন প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা আয় হয়। এ ছাড়া বছর শেষে বিক্রির উপযোগী ছাগল বিক্রি করেও ভালো অর্থ পাওয়া যায়। গত বছর চট্টগ্রামে বিভিন্ন পূজা উপলক্ষে ১০টি ছাগল বিক্রি করে মোট ৭ লাখ ১০ হাজার টাকা পেয়েছেন বলে জানান তিনি।
স্বপ্না বলেন, আমি চাই না, জীবিকার জন্য আর কারও কাছে হাত পাততে হোক। এই খামার দিয়েই আমার সংসার চলে। অনেক কষ্ট করে খামারটি দাঁড় করিয়েছি। মাঝেমধ্যে ছাগল মারা যাওয়ায় লোকসানও হয়েছে। তারপরও হাল ছাড়িনি। আমার স্বপ্ন, খামারটিকে আরও বড় করা। সরকার যদি আমাকে সহযোগিতা করে, তাহলে আরও উন্নতভাবে ছাগল পালন করতে পারব।
সমাজের নানা প্রতিকূলতার মধ্যেও স্বপ্নার এই উদ্যোগ প্রমাণ করছে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে সীমিত সামর্থ্য নিয়েও জীবিকার নতুন পথ তৈরি করা সম্ভব। সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে তিনি খামারটি আরও সম্প্রসারণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।
সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের উচ্ছৃঙ্খল আচরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষুব্ধ সাধারণ মানুষ
লেক্লেরের সঙ্গে সংঘাতে ফেরারিতে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’র ডাক হ্যামিল্টনের
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেফতার: ডিএমপি
স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত ভিডিও ফাঁস, জামায়াত নেতার রুকন পদ স্থগিত
মাদক থেকে দূরে থেকে সুন্দর জীবন গড়ার আহ্বান টুঙ্গিপাড়ার ইউএনও’র
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাতভর নাশকতার চেষ্টা, রেললাইন-মহাসড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM · Sarabangla
সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
