শাহজাদপুর সংবাদ

তাড়াশে আরআরএমইপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী-পুরুষ কর্মী নির্বাচন

৩ নভেম্বর, ২০২৬ এ ২:৪৯ PM

তাড়াশে আরআরএমইপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী-পুরুষ কর্মী নির্বাচন

জিল্লুর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে ২০২৬-২০২৭ অর্থবছরের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরআরএমইপি) প্রকল্পের আওতায় লটারির মাধ্যমে ১০ জন নারী-পুরুষ কর্মী নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের তালিকা প্রকাশ ও কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত পরিবেশে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রকাশ্যে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। এ সময় উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন কর্মী নির্বাচন করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ রাখা হয়নি। নির্বাচিত কর্মীরা গ্রামীণ অবকাঠামো ও সড়ক রক্ষণাবেক্ষণে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে উপজেলার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করছি।উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, গ্রামীণ সড়কগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে চলাচলের উপযোগী ও সচল রাখা এবং একই সঙ্গে অসচ্ছল পরিবারের নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় নির্ধারিত আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে কর্মী বাছাই করা হয়।সংশ্লিষ্টরা জানান, উন্মুক্ত পরিবেশে লটারি আয়োজনের ফলে কর্মী নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়েছে। নির্বাচিত কর্মীরা দায়িত্ব গ্রহণের পর গ্রামীণ সড়কের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে অংশ নেবেন।এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সড়কের স্থায়িত্ব বাড়বে, অন্যদিকে স্থানীয় অসচ্ছল নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

The post তাড়াশে আরআরএমইপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী-পুরুষ কর্মী নির্বাচন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ