তিন দিনের সফরে আগামীকাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
৩ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তিন দিনের সরকারি সফরে আগামীকাল বুধবার (৪ নভেম্বর) রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সফর করবেন। মন্ত্রী ওইদিন বিকাল পৌঁনে পাঁচটায় বিমানযোগে রাজশাহী এসেপৌঁছবেন।সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগের ৮ জেলার সার, বীজ, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথা সার্বিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় করবেন।পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল নয়টা থেকে আধুনিক পদ্ধতিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচা মরিচ ও টমেটো চাষ বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সম্ভাব্য উৎপাদন এলাকা পরিদর্শন এবং স্থানীয় উৎপাদনকারীদের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আওতাধীন জেলাসমূহের আম, লিচু, আদা, কাঁচামরিচ ও টমেটো চাষীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন।শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া এগারোটায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।
The post তিন দিনের সফরে আগামীকাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ লাখ ৬৩ হাজার টাকাসহ গ্রেপ্তার ৩
৩ নভেম্বর, ২০২৬ এ ১০:০২ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে টানা চার মাস শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ওসি রাকিবুল হাসান
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে সাইকেল, হেলথ কিট ও শিক্ষা উপকরণ বিতরণ
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৫১ PM · nagorik tv
সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:১৭ PM · Ajker Patrika
চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
