সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩ হাজার অসহায় মানুষ
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:০০ PM

সিরাজগঞ্জের বেলকুচিতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মীর মোহাম্মদ আমজাদ হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৩ হাজার অসহায় ও নিম্নআয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
শনিবার সকাল থেকে দিনব্যাপী বেলকুচি উপজেলার গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাজিল মাদ্রাসা ও ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।
ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় পরামর্শ দেন। পরে চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের সৌজন্যে রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহীন হোসেনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য শেরীফ আল আকবর শশী, প্রধান শিক্ষক জমারত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্যাম্পে আসা অসহায় ও নিম্নআয়ের মানুষ। তারা এমন মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম আয়োজন করা হয়েছে।
পড়ুন: ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ইটভাটা মালিক ও অংশীজনদের নিয়ে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রোপা আমনের সবুজে হাসছে সিরাজগঞ্জ, বাম্পার ফলনের প্রত্যাশা
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪৪ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেপ্তার
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১৯ PM · Alokito Bangladesh
সার বিক্রিতে অনিয়ম: সিরাজগঞ্জের ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:১৮ PM · The Daily Ittefaq
