সার বিক্রিতে অনিয়ম: সিরাজগঞ্জের ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:১৮ PM

সার বিক্রিতে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তিন ইউনিয়নের ছয়জন সাব ডিলারের সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (৬ সেপ্টেম্বর ) উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ধুবিল ইউনিয়নের সাব ডিলার মো. আফসার আলী তালুকদার, মো. মমতাজ উদ্দিন, শ্রী বাঞ্ছারাম সরকার ও নলকা ইউনিয়নের মো. জাহিদুল ইসলামের সার বরাদ্দ বন্ধ করা হয়েছে। এ ছাড়া ব্রহ্মগাছা ইউনিয়নের সাব ডিলার এস এম হাবিবুর রহমান এবং ধানগড়া ইউনিয়নের সাব ডিলার মো. জাফর ইকবালের সার বরাদ্দও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম বলেন, সার বিক্রিতে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ছয়জন সাব ডিলারের সার বরাদ্দ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এসব সাব ডিলারের আওতাধীন কৃষকেরা সার সংকটে পড়বেন না। সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মূল ডিলারের কাছ থেকে তারা প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।
সূত্র: The Daily Ittefaq
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
