সিরাজগঞ্জে ফিরেই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বাচ্চু
১ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৯ PM

মো. সোহান সেখ:
চিকিৎসা শেষে ১১ দিন পর সিরাজগঞ্জে ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বৃহস্পতিবার বিকেলে জেলায় পৌঁছালে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকায় চিকিৎসা শেষে ব্যক্তিগত গাড়িতে করে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় পৌঁছান সাইদুর রহমান বাচ্চু। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে প্রায় এক হাজার মোটরসাইকেলের শোভাযাত্রার মাধ্যমে তাকে সিরাজগঞ্জ শহরের মুন্সী মেহেরউল্লাহ সড়কে অবস্থিত নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগান ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
নিজ বাসভবনে সংবর্ধনা অনুষ্ঠানে সাইদুর রহমান বাচ্চু বলেন, আপনাদের ভালোবাসার জোরে আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে আমার খোঁজখবর নিয়েছেন এবং তাঁর রাজনৈতিক সচিবকে পাঠিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, আমাদের সিরাজগঞ্জের কৃতিসন্তান ইকবাল হাসান মাহমুদ, যিনি আমাকে ভালোবাসেন, তাঁর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যখন হাসপাতালের বেডে ছিলাম, সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা আমার জন্য দোয়া করেছেন এবং খোঁজখবর নিয়েছেন।
এ সময় তিনি সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান। আরও বক্তব্য দেন তার ছেলে তানভীর মাহমুদ তাসিন। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর প্রচণ্ড মাথাব্যথা ও বুকব্যথাজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন সাইদুর রহমান বাচ্চু। পরদিন ২০ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হাইকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বৃহস্পতিবার বিকেলে নিজ জেলা সিরাজগঞ্জে ফেরেন তিনি।
The post সিরাজগঞ্জে ফিরেই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বাচ্চু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার
১ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তৃতীয়বারের মতো খুকনী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের গণসংযোগ
১ অক্টোবর, ২০২৬ এ ১০:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মৌলভীবাজার প্রতিদিন’
১ অক্টোবর, ২০২৬ এ ১০:২১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও কসমেটিকসের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান
১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে কেরু তিন বোতল মদ উদ্ধার, ইউপি সদস্যসহ ৩ জন আটক
১ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৮ PM · dainiksokal.com
যুবদল নেতা মিজানের নেতৃত্বে বিএনপি নেতা বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা
১ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
