শাহজাদপুর সংবাদ

তৃতীয়বারের মতো খুকনী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের গণসংযোগ

১ অক্টোবর, ২০২৬ এ ১০:৩২ PM

তৃতীয়বারের মতো খুকনী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক,, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৯ নম্বর খুকনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রূপসী বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।এ সময় অর্ধশতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাজারের বিভিন্ন দোকানদার ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি।গণসংযোগকালে প্রার্থী নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরে স্থানীয়দের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।পাশাপাশি তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির ও রূপসী গ্রামের কৃতী সন্তান মাওলানা আব্দুল হক।আরও উপস্থিত ছিলেন খুকনী ইউনিয়ন জামায়াতের সংগঠনিক সম্পাদক ইদ্রিস আলম।রূপসী ওয়ার্ডের সেক্রেটারি মনিরুল ইসলামও গণসংযোগে অংশ নেন।এ ছাড়া জামায়াত নেতা আবু সাইদ ও রফিকুল ইসলামসহ রূপসী গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।গণসংযোগকালে নেতাকর্মীরা স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।তারা চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের পক্ষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।প্রার্থী বলেন, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান।গণসংযোগ শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

The post তৃতীয়বারের মতো খুকনী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের গণসংযোগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ