শাহজাদপুর সংবাদ

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মৌলভীবাজার প্রতিদিন’

১ অক্টোবর, ২০২৬ এ ১০:২১ PM

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মৌলভীবাজার প্রতিদিন’

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে মৌলভীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদমাধ্যম ‘মৌলভীবাজার প্রতিদিন’। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজার শহরের পাবলিক লাইব্রেরি হলরুমে আনন্দঘন পরিবেশে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সাংবাদিক ও পত্রিকার প্রতিনিধিরা কেক কেটে পত্রিকাটির শুভ সূচনা করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মৌলভীবাজার প্রতিদিন’-এর সম্পাদক হোসাইন আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসাইনমেন্ট সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন।উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ‘মৌলভীবাজার প্রতিদিন’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি মৌলভীবাজারসহ সারা দেশের পাঠকের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর মৌলভীবাজার প্রতিনিধি আব্দুস সালাম, বাংলার দিনের সম্পাদক বকসী ইকবাল আহমদ, বাসসের মৌলভীবাজার প্রতিনিধি সাদিক আহমদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল, মৌলভীবাজার সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. মনছুর আলমগীর, অ্যাডভোকেট ড. আবু তাহের, অ্যাডভোকেট জয়নুল হক, মৌলভীবাজার সমাচারের সম্পাদক আবদাল মাহবুব কোরেশী, স্টার নিউজের মৌলভীবাজার প্রতিনিধি মো. ফরহাদ হোসেন, এনপিবি নিউজের মৌলভীবাজার প্রতিনিধি রাব্বি মিয়া, মনু বার্তার সম্পাদক জসীম উদ্দিন, দৈনিক আলোকিত প্রতিদিনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. জালাল উদদীন, এশিয়া টিভির মৌলভীবাজার প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দৈনিক সংবাদ সারাবেলার মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল কাইয়ুম, সাংবাদিক রুহুল আলম রনি, সাংবাদিক আমীরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, মৌলভীবাজারের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘মৌলভীবাজার প্রতিদিন’ পাঠকদের কাছে একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে, এমন প্রত্যাশা রয়েছে।

The post আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মৌলভীবাজার প্রতিদিন’ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ