সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও কসমেটিকসের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান
১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩ PM

মোঃ হোসেন আলী ছোট্র :সিরাজগঞ্জ সদর উপজেলার নিউমার্কেট, এসএস রোড ও বাহিরগোলা রোড বাজারে গ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি কসমেটিকস প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।অভিযানকালে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি না করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়।পরে নকল ও ভেজাল পণ্য বিক্রয় রোধে নিউমার্কেট ও এসএস রোড এলাকার বিভিন্ন কসমেটিকসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদেশি কসমেটিকসের লেবেলে আমদানিসংক্রান্ত তথ্য ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকা, পণ্যের মোড়কজাত বিধিমালা অনুসরণ না করা এবং প্রসাধনী যথাযথভাবে ভোক্তা পর্যায়ে বিক্রয় না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।অভিযানে সুন্দরীতমা কসমেটিকসের মালিক মো. ওসমানকে ৫ হাজার টাকা, বুশরা কসমেটিকসের মালিক মো. বোরহান উদ্দিনকে ২ হাজার টাকা এবং শ্রেয়া কসমেটিকসের মালিক শ্রী লিটন চন্দ্র সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া অভিযানের অংশ হিসেবে বিভিন্ন বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়। পাশাপাশি ডিলার পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও অভিযান সংশ্লিষ্টরা জানান।অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়।
The post সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও কসমেটিকসের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার
১ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তৃতীয়বারের মতো খুকনী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের গণসংযোগ
১ অক্টোবর, ২০২৬ এ ১০:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মৌলভীবাজার প্রতিদিন’
১ অক্টোবর, ২০২৬ এ ১০:২১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ফিরেই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বাচ্চু
১ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে কেরু তিন বোতল মদ উদ্ধার, ইউপি সদস্যসহ ৩ জন আটক
১ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৮ PM · dainiksokal.com
যুবদল নেতা মিজানের নেতৃত্বে বিএনপি নেতা বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা
১ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
