সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
৬ আগস্ট, ২০২৬ এ ৪:৫৬ PM

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১৫:১৯ | আপডেট: ০৬ আগস্ট ২০২৬ | ১৬:১৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে উপজেলার রামারচর এলাকায়। হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ জানায়, ঢাকা-রাজশাহী মহাসড়কে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি কোচ পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক আপতাফ আলী (৪০) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। নিহত আপতাফ আলী উল্লাপাড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা।
এর প্রায় এক ঘণ্টা পর, দুপুর ১টার দিকে উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় বগুড়া রোডে আরেকটি দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ ভিক্ষুককে একটি অজ্ঞাত যানবাহন চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ৬০ থেকে ৬২ বছর। দুর্ঘটনার পর যানটি পালিয়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, পৃথক দুটি দুর্ঘটনার পর ঘাতক যানবাহন শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
সূত্র: SAMAKAL
সম্পর্কিত সংবাদ
তানোরে শহীদ জিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বিতরণ অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩০ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২১ PM · nagorik tv
ঘাটাইল উপজেলা প্রশাসনের নাকের ডগায় ডেঙ্গুর ঝুঁকি, ময়লা-আবর্জনার স্তূপে দুর্ভোগ
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বদলিজনিত বিদায়ে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুকে বিদায় সংবর্ধনা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
