সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও ভিক্ষুক নিহত
৬ আগস্ট, ২০২৬ এ ৪:০৭ PM

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা ও হাটিকুমরুল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক ও এক অজ্ঞাত ভিক্ষুক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ও দুপুরে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একটি ঘটনায় ঘাতক বাস ও চালক পালিয়ে গেলেও অপর ঘটনায় ঘাতক গাড়িসহ চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সলঙ্গা থানার রামারচর-নাটোর সড়কে একটি ন্যাশনাল ট্রাভেলস বাসের সঙ্গে একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশাচালক আলাউদ্দিন (২৫) নিহত হন। তিনি সলঙ্গা থানার দিয়ারপাড়া গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় বাস ও চালককে এখনো আটক করা সম্ভব হয়নি। পুলিশ বাসটিকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে একই দিন দুপুর দেড়টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় ঢাকা অভিমুখী বগুড়া থেকে ছেড়ে আসা একটি শাহ মোকাম পরিবহনের গাড়ির চাপায় এক অজ্ঞাত পরিচয়ের ভিক্ষুক নিহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরে যমুনা সেতু পশ্চিম থানার আওতাধীন এলাকা থেকে শাহ মোকাম পরিবহনের গাড়িসহ চালক সোনা মিয়াকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সলঙ্গা এলাকায় অটোরিকশা ও বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। ঘাতক বাস ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এছাড়া হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় ভিক্ষুক নিহতের ঘটনায় শাহ মোকাম পরিবহনের গাড়িসহ চালক সোনা মিয়াকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, দুর্ঘটনা দুটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: Sarabangla
সম্পর্কিত সংবাদ
পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ পৌরসভা পরিদর্শনে প্রশাসক শাহাদাত হুসেইন
১১ আগস্ট, ২০২৬ এ ৯:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তিন বন্ধ পাটকল ইজারা নিয়ে বিনিয়োগ করবে বেসরকারি খাতের দুই প্রতিষ্ঠান, চুক্তি সই
১১ আগস্ট, ২০২৬ এ ৯:১১ PM · প্রথম আলো
বেসরকারি ব্যবস্থাপনায় চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কাজ পাবেন ১১৬২৯ জন
১১ আগস্ট, ২০২৬ এ ৮:৪৭ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে ভাতা কার্ডের নামে ১২ লাখ টাকা আদায়ের অভিযোগ
১১ আগস্ট, ২০২৬ এ ৮:০৩ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ৫০ বছরের পুরোনো রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন
১১ আগস্ট, ২০২৬ এ ৩:১০ PM · nagorik tv
