সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশে নিষিদ্ধ সংগঠনের মিছিল, গ্রেপ্তার ৩
২৯ অক্টোবর, ২০২৬ এ ৭:১৭ AM

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এরআগে বুধবার (২৮ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের জানপুর ও দত্তবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. লিটন শেখ (৪৫), ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮) এবং যুবলীগের কর্মী চান শেখ (৪৫)।
লিটন শেখ সিরাজগঞ্জের জানপুর এলাকার মৃত আব্দুল আজিজ ও অলোকা বেগমের ছেলে। ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ দত্তবাড়ি এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে। চান শেখ সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চক কোবদাসপাড়া এলাকার মৃত শওকত আলী শেখের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঢাকা পোস্টকে বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান সবসময়ই অব্যাহত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ মহাসড়কের একটি এলাকায় পুলিশের টহল গাড়ির পাশে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হকের নেতৃত্বে ওই মিছিল করা হয় বলে জানা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়।
সূত্র: Barta Bazar
সম্পর্কিত সংবাদ
আইএইচটি ও ম্যাটস কোর্স, ৪২৮৩ আসনে ভর্তিতে আবেদন যেভাবে
৩০ অক্টোবর, ২০২৬ এ ৮:২৩ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৬৩ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
৩০ অক্টোবর, ২০২৬ এ ৭:৪৩ AM · Daily Bonik Barta
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ এ ৭:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে পুলিশ ভ্যানের সামনে যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য ক্লোজড
৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:১৩ AM · nagorik tv
যমুনা সেতু পশ্চিম থানার ওসি প্রত্যাহার, আগে সরানো হয় ৪ পুলিশ সদস্যকে
২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ PM · SAMAKAL
টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
