সিরাজগঞ্জে পুলিশ ভ্যানের সামনে যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য ক্লোজড
৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:১৩ AM

সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশভ্যানের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে করার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে যমুনা সেতু পশ্চিম থানার একজন এএসআইসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যরা হলেন- যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল মোরশেদুল ইসলাম ও নাসিমুজ্জামান।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু এই বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় পুলিশভ্যান দেখা গেছে। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।এরআগে, বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক নলকা-হাটিকুমরুল এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা। মিছিলে শেখ হাসিনাসহ দলটির নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদের একটি ভিডিও আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে।বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও মিছিলের ছবি পোস্ট করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়।এদিকে মিছিলের পর বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
আইএইচটি ও ম্যাটস কোর্স, ৪২৮৩ আসনে ভর্তিতে আবেদন যেভাবে
৩০ অক্টোবর, ২০২৬ এ ৮:২৩ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৬৩ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
৩০ অক্টোবর, ২০২৬ এ ৭:৪৩ AM · Daily Bonik Barta
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ এ ৭:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
যমুনা সেতু পশ্চিম থানার ওসি প্রত্যাহার, আগে সরানো হয় ৪ পুলিশ সদস্যকে
২৯ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ PM · SAMAKAL
টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
