টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩ PM

ঢাকা : জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কারখানাটি পরিদর্শনে যান তিনি। এ সময় টয়োটার প্রথম প্রাইভেট কারটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।
তিনি জানান, কারখানায় এসে পৌঁছানোর পর টয়োটা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৯৩৫ সালে টয়োটা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োটা মডেল এ-ওয়ান’ তৈরি হয় এবং এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে টয়োটার প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি ‘টয়োটা মডেল এএ’ নির্মিত হয়। বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির প্রতিরূপ সংরক্ষিত রয়েছে।
চার দিনের সরকারি সফর শেষে আজ জাপান থেকে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
The post টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
৩০ অক্টোবর, ২০২৬ এ ২:৪৬ PM · Sarabangla
সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক
৩০ অক্টোবর, ২০২৬ এ ২:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আইএইচটি ও ম্যাটস কোর্স, ৪২৮৩ আসনে ভর্তিতে আবেদন যেভাবে
৩০ অক্টোবর, ২০২৬ এ ৮:২৩ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৬৩ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
৩০ অক্টোবর, ২০২৬ এ ৭:৪৩ AM · Daily Bonik Barta
