সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
৩০ অক্টোবর, ২০২৬ এ ২:৪৬ PM

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চায়না ক্রস বাঁধের ৪ নম্বর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চায়না ক্রস বাঁধের ৪ নম্বর এলাকায় যমুনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। একপর্যায়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সদর নৌ-পুলিশ ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ‘যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।’
সূত্র: Sarabangla
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক
৩০ অক্টোবর, ২০২৬ এ ২:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আইএইচটি ও ম্যাটস কোর্স, ৪২৮৩ আসনে ভর্তিতে আবেদন যেভাবে
৩০ অক্টোবর, ২০২৬ এ ৮:২৩ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৬৩ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
৩০ অক্টোবর, ২০২৬ এ ৭:৪৩ AM · Daily Bonik Barta
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ এ ৭:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
