সিরাজগঞ্জে পিপুলবাড়িয়া বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা
৪ নভেম্বর, ২০২৬ এ ১১:১৮ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ইলেকট্রিক পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ এবং শিশু খাদ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকায় এ জরিমানা করা হয়।বুধবার (৪ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ইলেকট্রিক পণ্য, শিশু খাদ্য ও গ্যাস সিলিন্ডারের দোকান তদারকি করা হয়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বাল্ব, সুইচ, সকেট ও হোল্ডার উৎপাদন ও বাজারজাতকরণ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ না থাকার অপরাধে অনিক সুপার প্রা. লিমিটেডের মালিক মো. হেলাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া শিশু খাদ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকায় মিমি স্টোরের মালিক মো. আব্দুল কাইয়ুমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে গ্যাস সিলিন্ডারের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। বাজারের বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post সিরাজগঞ্জে পিপুলবাড়িয়া বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের নতুন কমিটি
৪ নভেম্বর, ২০২৬ এ ৯:৫১ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে ফোর লেন সড়ক উন্নয়নকাজে ব্যয় ১১ কোটি ২৮ লাখ টাকা
৪ নভেম্বর, ২০২৬ এ ৯:২৩ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জের বহুলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রঞ্জুর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
৪ নভেম্বর, ২০২৬ এ ৮:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
হরিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
৪ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
৪ নভেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
