সিরাজগঞ্জে নৌকার বাইচালদের সংঘর্ষ, আহত ১০
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৮ PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে দুই প্রতিযোগী নৌকার বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় নৌকার প্রায় ১০ জন বাইচাল আহত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কালিগঞ্জ ফুলজোড় নদীতে কালিগঞ্জ শহীদ গিয়াস উদ্দিন সংসদ নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে এ ঘটনা ঘটে।জানা যায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া উল্লাপাড়া উপজেলার বড়কোয়ালিবেড় এলাকার সোনাবাজু এক্সপ্রেস ও বংকিরাট এলাকার নবশক্তি ফাইটার নৌকার মধ্যে প্রতিযোগিতার একপর্যায়ে সংঘর্ষ হয়। পরে দুই নৌকার বাইচালদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তারা বৈঠা দিয়ে পরস্পরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উভয় নৌকার প্রায় ১০ জন বাইচাল আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য হায়দার আলী বলেন, দুই নৌকার বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে কমিটির সদস্যদের হস্তক্ষেপে বিষয়টি বড় ধরনের আকার ধারণ করেনি।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নৌকা বাইচ চলাকালে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আয়োজক কমিটি বিষয়টি মীমাংসা করবে বলে জানান তিনি।
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik.com
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে বড়াল নদীতে যুবক নিখোঁজ, ৬ ঘন্টার পর উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · সময়ের কণ্ঠস্বর
