সিরাজগঞ্জে নৌকা বাইচ নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৫ PM

স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীর কালীগঞ্জ ঘাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা তৈরি হয়। জামায়াত আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭ থেকে ৯ সেপ্টেম্বর একই স্থানে পৃথক নৌকা বাইচের ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা শুরু করে। উভয় পক্ষই তাদের কর্মসূচিতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং স্থানীয় সাবেক জামায়াত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলামকে বিশেষ অতিথি হিসেবে ঘোষণা করে।
বিএনপি সমর্থিত আয়োজক কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে ১৭তম নৌকা বাইচের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু তাদের পাশেই মঞ্চ তৈরি করে প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করায় এই দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এই আয়োজন যেন বন্ধ না হয়, সেজন্য উভয় পক্ষ মিলেমিশে কাজ করার চেষ্টাও করেছিলেন বলে তিনি জানান।
can অন্যদিকে জামায়াত আয়োজিত কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু জানান, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় তিনি আসতে পারবেন না জেনেই বিএনপি তাদের কর্মসূচি বাধাগ্রস্ত করতে প্রশাসনের কাছে অভিযোগ করেছে। এরপর জামায়াতের পক্ষ থেকেও প্রশাসনের দ্বারস্থ হওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো পক্ষই প্রশাসনের পূর্ব অনুমতি না নিয়ে এই বৃহৎ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সম্ভাব্য সহিংসতা এড়াতে গত ৪ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কালীগঞ্জ ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের গলিত লাশ উদ্ধার
গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি: ভুয়া পরিচয়পত্রসহ আটক ২
সিরাজগঞ্জে আদালত পালানো সেই আসামি গ্রেপ্তার, ১০ পুলিশ প্রত্যাহার
নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার আহ্বান সৈয়দ প্রিন্সের
সিরাজগঞ্জে নৌকা বাইচ নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি
কুষ্টিয়ায় বিনম্র শ্রদ্ধায় ঐতিহাসিক বংশীতলা রণাঙ্গন দিবস উদযাপিত
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন
সূত্র: এইমাত্র
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৪ PM · bvnews24
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · nagorik tv
সিরাজগঞ্জের মাঠজুড়ে পেঁপের সমারোহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · Daily Times Of Bangladesh
