সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০ জুলাই, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জ, ১০ জুলাই, ২০২৬, (বাসস) : জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রাম থেকে সবুজ (৩৫) নামে নিখোঁজ এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে হাসাকোলা গ্রামের বাসিন্দা নান্নু মিলিটারির বাড়ির রাস্তা সংলগ্ন উত্তর পাশে স্থানীয় লোকজন একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করেন।
নিহত সবুজ উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে।
নিহতের স্ত্রী মোছা. মিতু খাতুন জানান, গত বুধবার রাত আনুমানিক ১০ ঘটিকায় ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি| শুক্রবার সকালে তার মৃত্যুর খবর পান তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের সময় নিহতের পরনে একটি ধূসর রঙের গেঞ্জি এবং নেভি ব্লু কালারের হাফ প্যান্ট ছিল| তার চোখ ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের সুনির্দিষ্ট চিহ্ন রয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।
এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, নিহত সবুজ এলাকায় মাঝেমধ্যে 'চুরিচামারি'র সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং এলাকার বিভিন্ন নামকরা চোর ও অপরাধী চক্রের সাথে তার ওঠাবসা ছিল। অভ্যন্তরীণ কোনো কোন্দল বা চুরির ঘটনার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন| তারা সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করেন।
শাহজাদপুর থানা পুলিশ জানায়, নিহতের লাশ বর্তমানে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: Bangladesh Sangbad Sangstha (BSS)
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
