সিরাজগঞ্জে দেশি মাছের সংকটে সলঙ্গা-উল্লাপাড়ার শুঁটকি চাতালে ভাটা
১৯ অক্টোবর, ২০২৬ এ ৫:৩০ AM

চলনবিলখ্যাত সিরাজগঞ্জের সলঙ্গা ও উল্লাপাড়ায় দেশি প্রজাতির মাছের সরবরাহ কমে যাওয়ায় শুঁটকি চাতাল ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। প্রতিবছর এ মৌসুমে বিভিন্ন দেশি মাছ দিয়ে চাতালগুলোতে শুঁটকি তৈরির ব্যস্ততা থাকলেও এ বছর কাক্সিক্ষত পরিমাণ মাছ না পাওয়ায় উৎপাদন কমে গেছে। এতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের।
সরেজমিনে সলঙ্গা ও উল্লাপাড়ার বিভিন্ন শুঁটকি চাতালে দেখা যায়, অল্প পরিমাণ মাছ শুকানো হচ্ছে। চাতালের অনেক জায়গাই ফাঁকা পড়ে আছে। ব্যবসায়ীরা জানান, স্থানীয় বিল, নদী, খাল ও জলাশয় থেকে সংগ্রহ করা শোল, বোয়াল, টাকি, শিং, মাগুর, কৈ, পাবদা, টেংরা, বেলে, চিংড়ি, পুঁটি, মলা, ঢেলা, চান্দা, কাচকি, বাইম, বাতাসি, ফলি ও আইড়সহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ দিয়ে শুঁটকি তৈরি করা হয়। এসব মাছ পরিষ্কার করে লবণ দিয়ে অথবা প্রয়োজন অনুযায়ী প্রক্রিয়াজাত করে বাঁশের চাতালে রোদে শুকানো হয়। পরে তৈরি শুঁটকি দেশের বিভিন্ন জেলা এবং চাহিদা অনুযায়ী দেশের বাইরেও পাঠানো হয়। কিন্তু এ বছর দেশি মাছের সরবরাহ কম থাকায় শুঁটকি উৎপাদন ব্যাহত হচ্ছে।
শুঁটকি ব্যবসায়ী আনিছ বলেন, প্রতি বছর এ সময়ে প্রচুর দেশি মাছ পাওয়া যায়। শোল, টাকি, পুঁটি, টেংরা, কাচকি, চিংড়িসহ বিভিন্ন মাছ কিনে শুঁটকি তৈরি করি। কিন্তু এবার মাছের সরবরাহ কম। মাছের দামও বেশি। ফলে আগের মতো শুঁটকি উৎপাদন করা যাচ্ছে না। এ শুটকি মাছগুলো দেশের বিভিন্ন জেলা ও দেশের বাইরে রপ্তানি করা হয়ে থাকে। দেশি মাছের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা গেলে সলঙ্গা ও উল্লাপাড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প আবারও প্রাণ ফিরে পাবে।
চাতালের শ্রমিক বিলকিস বলেন, মাছ কম আসায় কাজও কমে গেছে। আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ পরিষ্কার, কাটাকাটি ও শুকানোর কাজে ব্যস্ত থাকতে হতো। এখন অনেক সময় কাজ না থাকায় বসে থাকতে হয়।
ব্যবসায়ীদের দাবি, দেশি মাছের সরবরাহ কমে যাওয়ায় শুধু শুঁটকি উৎপাদন নয়, এর সঙ্গে জড়িত শ্রমিকদের আয়ও কমেছে। মাছের উৎপাদন বাড়াতে বিল-খাল ও জলাশয় রক্ষা এবং অবৈধ জাল দিয়ে মাছ ও পোনা ধরা বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে মৎস্য কর্মকর্তা বলেন, দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ জাল ব্যবহার বন্ধ, মাছের পোনা রক্ষা এবং প্রজননক্ষেত্র সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুঁটকি ব্যবসায়ীদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।

কাজী মামুন ,পটুয়াখালী সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে পটুয়াখালী […]
আবু বক্কর সিদ্দিক,ঠাকুরগাঁও বিশ্ব শিক্ষক দিবসে ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থী ও অস্বচ্ছল পরিবারের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক ভার্সিটির অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে নিতে আর্থিক সহায়তা স্বরুপ […]
মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল ও ইটবাহী ট্রলির সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের […]
সূত্র: Daily Nabochatona
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া: অ্যাপেক্স জুট মিলস
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:৩৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও শহীদ শামসুদ্দিন গেটের ভিক্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ PM · nagorik tv
বহুলীতে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতিতে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মায়া ওয়াহেদকে আজীবন সম্মাননা দিল ইনার হুইল ক্লাব
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাজমিস্ত্রির পাঁচ মাসের শিশুকে বাঁচাতে প্রয়োজন ২ লাখ টাকা
২২ অক্টোবর, ২০২৬ এ ৯:২০ PM · nagorik tv