শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

২১ অক্টোবর, ২০২৬ এ ৭:৪৪ AM

সিরাজগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট :শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) খন্দকার মো. শামীম হোসেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।সোমবার (১৯ অক্টোবর) পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজারী এবং সাধারণ দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদ্‌যাপনের সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।এ সময় পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত, উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।সিরাজগঞ্জে দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

The post সিরাজগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ