কামারখন্দে অসহায় বাবার আকুতি—সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন
২৩ অক্টোবর, ২০২৬ এ ৭:২৯ PM

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বাবার স্বপ্ন, সন্তান বড় হয়ে একদিন মুখ উজ্জ্বল করবে। কিন্তু সেই সন্তানকে সুস্থ করে তোলার লড়াইয়ে আজ অসহায় হয়ে পড়েছেন বাবা আব্দুল হালিম। জন্মের পর থেকেই হৃদ্যন্ত্রে ছিদ্র নিয়ে জীবন-মৃত্যুর কঠিন লড়াই করছে তাঁর পাঁচ মাস বয়সী ছেলে আবরার রহমান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুটির অপারেশনের জন্য প্রয়োজন দুই লাখ টাকা। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সেই টাকা জোগাড় করতে পারছেন না পেশায় রাজমিস্ত্রি হালিম। ফলে অনিশ্চয়তায় পড়েছে শিশুটির চিকিৎসা।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের বাসিন্দা আব্দুল হালিমের সংসার চলে রাজমিস্ত্রির কাজের সামান্য আয়ে। প্রতিদিনের উপার্জনে কোনো রকমে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে সন্তানের চিকিৎসার জন্য একসঙ্গে দুই লাখ টাকা জোগাড় করা তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ মাস বয়সী আবরার বর্তমানে ঢাকার উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরের রেডিকেল হাসপাতালের তৃতীয় তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৩ নম্বর বেডে ভর্তি রয়েছে। অসুস্থ সন্তানের পাশে থেকে চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। একদিকে সন্তানের অসুস্থতা, অন্যদিকে অর্থের সংকট—সব মিলিয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।
আবেগাপ্লুত কণ্ঠে শিশুটির বাবা আব্দুল হালিম বলেন, “আমি রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। আমার সন্তানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার নেই। একজন বাবা হিসেবে আমি আমার সন্তানকে সুস্থ দেখতে চাই। সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার সন্তানের চিকিৎসার জন্য সহযোগিতা করুন।”
শিশুটির ভাগ্নে সজীব মন্ডল বলেন, “হালিম মামা একজন অসচ্ছল মানুষ। টাকার অভাবে তাঁর সন্তানের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শিশুটির চিকিৎসার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানাই, তাঁরা যেন শিশুটির পাশে দাঁড়ান।”
প্রতিবেশী সুমন বলেন, “একটি শিশুর চিকিৎসা যেন শুধু অর্থের অভাবে থেমে না থাকে। হালিমের পরিবারের এই কঠিন সময়ে সবার এগিয়ে আসা প্রয়োজন। যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে সহযোগিতা করলে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা সহজ হবে। আমরা চাই, শিশুটি সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসুক।”
একটি শিশুর সুস্থভাবে বেঁচে থাকার স্বপ্ন যেন অর্থের অভাবে থেমে না যায়—এমন প্রত্যাশা পরিবারের সদস্য ও প্রতিবেশীদের। তাঁরা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন মানবিক সংগঠন এবং সহৃদয় মানুষের প্রতি আবরারের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মানুষের সামান্য সহযোগিতাও হয়তো আবরারের চিকিৎসার অর্থ জোগাড়ে বড় ভূমিকা রাখতে পারে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পাঁচ মাসের শিশুটি প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে সুস্থ জীবনে ফিরে আসবে—এমন আশায় বুক বেঁধে আছেন তার বাবা-মা ও স্বজনেরা।
The post কামারখন্দে অসহায় বাবার আকুতি—সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৩ AM · nagorik tv
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি প্রকল্পের খুঁটি-তার বাড়ীতে নেওয়ার অভিযোগ
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:১৪ AM · nagorik tv
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্ধের শঙ্কায় পোলট্রি খামার : উৎপাদন খরচ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য
২৩ অক্টোবর, ২০২৬ এ ১১:১৫ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউন
২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
২৩ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশন শ্রমিকের মৃত্যু
২৩ অক্টোবর, ২০২৬ এ ৯:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
