সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
২৬ আগস্ট, ২০২৬ এ ৭:০৩ PM

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (২৪) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
স্থানীয়রা বলেন, ট্রেনের ধাক্কায় মাথা থেতলে যাওয়ায় নিহত ব্যক্তিকে চেনা যাচ্ছে না। পুলিশ খবর পেয়ে রাতেই মরদেহ নিয়ে গেছে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন বলেন, এখনো ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে।
সূত্র: NTV BD
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান,গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ১৯ সেপ্টেম্বর
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে সেনেটারী ল্যান্ডফিল্ড এলাকায় বৃক্ষ রোপন করলেন জেলা প্রসাশক আমিনুল
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · dainiksokal.com
কালোবাজারে চাউল বিক্রির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সত্য নয়- ডিলার জামাল উদ্দিন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
