শাহজাদপুর সংবাদ

কালোবাজারে চাউল বিক্রির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সত্য নয়- ডিলার জামাল উদ্দিন

১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৪ PM

কালোবাজারে চাউল বিক্রির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সত্য নয়- ডিলার জামাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী :রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাউল বিক্রয়ে ডিলার জামাল উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, ওজনে কম ও কালোবাজারে চাউল বিক্রির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সত্য নয়,মিথ্যা ও ভিভ্রান্তিকর বলে দাবি করেছেন ডিলার জামাল উদ্দিন।সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেন,তাকে সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করেছেন। প্রকাশিত সংবাদে বলা হয়েছে-কলমা ইউপির ৮ নম্বর ওয়ার্ডে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণের জন্য ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন যুবলীগ নেতা মোজাম্মেল হক ওরফে মোজামের ঘনিষ্ঠ সহচর জামাল উদ্দিন। তিনি দীর্ঘদিন যাবৎ সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণে নানা ধরনের অনিয়ম, অসদাচরণ ও দুর্নীতিমূলক কর্মকান্ড করে চলেছেন। সুবিধাভোগী প্রায় ২০টি পরিবারের কার্ড নিজের কাছে রেখে এসব কার্ডের চাউল ডিলার জামাল উদ্দিন গোপণে মোজামের যোগসাজশে কালোবাজারে বিক্রয় করে দিয়েছেন। যা সত্যি নয় মিথ্যা ও বিভ্রান্তিকর।কারণ খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের সঙ্গে মোজাম্মেল হক মোজামের কোনো সম্পৃক্ততা নাই। এদিকে সরেজমিন দেখা গেছে,যারা চাল নিতে আসেনি তাদের চাল এখানো ডিলারের দোকানে মজুদ রয়েছে।প্রকৃত ঘটনা যাদের নামে অভিযোগ করা হয়েছে তারা কেউ চাল নিতে আসেনি এখানো তাদের চাল জমা রয়েছে।আবার বলা হয়েছে এক বছর যাবত চাল দেয়া হয়নি,তাহলে তারা এর আগে অভিযোগ করেনি কেন ? জামাল উদ্দিন প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন,ষড়যন্ত্র মুলক ও উদ্দেশ্যেপ্রণোদিত দাবি করে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।একইসঙ্গে গণমাধ্যম কর্মীদের প্রকৃত ঘটনা তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে ডিলার জামাল উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে সমাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতেই একটি গোষ্ঠী উদ্দেশ্যেপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।তিনি গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ জানান প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য।এবিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) পারভীন বলেন, অভিযোগ তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post কালোবাজারে চাউল বিক্রির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সত্য নয়- ডিলার জামাল উদ্দিন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ