সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
২৩ আগস্ট, ২০২৬ এ ১২:৩৯ PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় মোশাররফ হোসেন (৪০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকালে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের শ্যামলীপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন শিক্ষক মোশাররফ। পথে শ্যামলীপাড়া নামক স্থানে পৌঁছালে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে শিক্ষক মোশাররফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালের (সাবেক সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
সূত্র: Amar Desh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা আইনের মামলাসহ পৃথক মামলায় গ্রেফতার ৩
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৯ PM · Sarabangla
সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী মিরা অপহরণ, উদ্ধারের দাবিতে বাবার সংবাদ সম্মেলন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৮ PM · nagorik tv
উল্লাপাড়ার সন্তান জুনান নাহিয়ান নিলয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিতে ‘পাবলিক হেয়ারিং’ অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে মিল্ক ভিটার ৬ কর্মী চাকরিচ্যু,আমরণ অনশন শুরু
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
