সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিক্ষক নিহত
২৩ আগস্ট, ২০২৬ এ ৯:০৭ AM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন।
রোববার সকালে লাহিড়ীমোহনপুর-শ্যামলীপাড়া আঞ্চলিক সড়কের নিসিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোশাররফ উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সকালে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও থানায় রাখা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মোটরসাইকেলটিও থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: এম আবুল কালাম আজাদপ্রকাশক: মিডিয়া ড্রিমস লিমিটেড-এর পক্ষে মো. মাসুদ রাজ্জাকঠিকানা: ০৫, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০মুদ্রণ: শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক অফিস: ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৯৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।ই-মেইল: [email protected]টেলিফোন (পিএবিএক্স): ০২-৪১০১০৬৮১-৮৪মোবাইল: +৮৮-০১৩৩৫১২৭৭০০
সূত্র: Daily Times Of Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা আইনের মামলাসহ পৃথক মামলায় গ্রেফতার ৩
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৯ PM · Sarabangla
সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী মিরা অপহরণ, উদ্ধারের দাবিতে বাবার সংবাদ সম্মেলন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৮ PM · nagorik tv
উল্লাপাড়ার সন্তান জুনান নাহিয়ান নিলয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিতে ‘পাবলিক হেয়ারিং’ অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে মিল্ক ভিটার ৬ কর্মী চাকরিচ্যু,আমরণ অনশন শুরু
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
