সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও চাষিদের পুরস্কার বিতরণ
১৬ আগস্ট, ২০২৬ এ ২:২৮ PM

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কামারখন্দে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়। আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য খাতের অগ্রগতি ও বৈশ্বিক সাফল্যের কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, ইলিশ আহরণে বাংলাদেশ বর্তমানে বিশ্বে প্রথম এবং মিঠাপানির মাছ আহরণ ও উৎপাদন বৃদ্ধির হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সূত্র: Bd24live
সম্পর্কিত সংবাদ
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৪ PM · bvnews24
সিরাজগঞ্জে রেলপথ প্রকল্পে জমির মালিকদের ৫০০ কোটি টাকার চেক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৩ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · nagorik tv
