সিরাজগঞ্জে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে ৩টি গাভীর প্রাণহানি
৩ আগস্ট, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ার বন্দর গ্রামে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গাভীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে খামারি আমজাদ আলী প্রামাণিকের প্রায় ৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খামারের ওপর দিয়ে অতিক্রম করা বৈদ্যুতিক লাইন হঠাৎ ছিঁড়ে নিচে পড়ে যায়। সে সময় খামারে থাকা তিনটি গাভী তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ লাইনটি থাকলেও যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়নি। ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত লাইনটি মেরামত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
খামারি আমজাদ আলী প্রামাণিক জানান, সাতটি গাভী নিয়ে তিনি ছোটো একটি খামার পরিচালনা করতেন। তিনটি গাভীর আকস্মিক মৃত্যুতে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জহির আব্বাস খান জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইনটি শাহজাদপুর জোনের নয়, এটি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীন।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: Sarabangla
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চালের হদিস নেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৬ PM · Alokito Bangladesh
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM · nagorik tv
তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
