সিরাজগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
১৪ আগস্ট, ২০২৬ এ ৭:০৯ PM

সিরাজগঞ্জে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুল বাতেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে নিজ বাসভবন থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আব্দুল বাতেন বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়ার মৃত মনিরুল ইসলামের ছেলে।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার (১২ আগস্ট) সকালে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের একটি দোকানে কিছু কেনার জন্য যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাতেন তাকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি ঘাসক্ষেতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় অবস্থা টের পেয়ে অভিযুক্ত বাতেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।তিনি আরও জানান, “ঘটনার পর ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান সনাক্ত করে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এছাড়া ভিকটিমকে শারীরিক পরীক্ষার (মেডিকেল চেকআপ) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়ুন : হত বিহ্বল কুয়েটের অধ্যাপক রফিকুল ইসলাম, খুঁজে পাচ্ছেন না হামলার কারণ
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে বড়াল নদীতে যুবক নিখোঁজ, ৬ ঘন্টার পর উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · সময়ের কণ্ঠস্বর
