সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার, সার, বেকারি, ডিম ও কাঁচা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
১৪ আগস্ট, ২০২৬ এ ৪:১২ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে গ্যাস সিলিন্ডার, সার, বেকারি, ডিম ও কাঁচামরিচের দোকানে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬ বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মিরপুর, দিঘলকান্দি, বাগডুমুর ও শিয়ালকোল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, লাইসেন্স ও ক্রয় রশিদ না থাকা, অনুমোদনহীনভাবে বেকারি পণ্য উৎপাদন ও লেবেলবিহীন পণ্য বিক্রি এবং অনুমোদনহীন দস্তা সার বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স ইয়ামিন এন্টারপ্রাইজের মালিক মো. গোলবাহার হোসেনকে ২০ হাজার টাকা, মোহাম্মাদীয়া হোম কেকের মালিক মো. শাহীন চকদারকে ৫ হাজার টাকা এবং মেসার্স রোকনী ট্রেডার্সের মালিক মো. রেজাউল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে ডিম ও কাঁচামরিচের বাজারদর, মজুদ এবং সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।
অভিযানে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার, সার, বেকারি, ডিম ও কাঁচা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৪ PM · bvnews24
সিরাজগঞ্জে রেলপথ প্রকল্পে জমির মালিকদের ৫০০ কোটি টাকার চেক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৩ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · nagorik tv
