শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

৭ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৫ PM

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তারকৃতরা হলেন : বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগা নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. নাজমুল হক বাবু (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাগা পশ্চিমপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৫৫)।

সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে খাগা গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: Banglar Alo News

সম্পর্কিত সংবাদ