সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: বিএনপি ও জামায়াতের নিন্দা, দোষীদের গ্রেপ্তারের দাবি
১৬ আগস্ট, ২০২৬ এ ১:০১ AM

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উভয় দল।
শনিবার (১৫ আগস্ট) পৃথক বিবৃতি ও প্রতিক্রিয়ায় বিএনপি এবং জামায়াত নেতারা এ দাবি জানান।
জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়, শনিবার বিকেলে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। বিবৃতিতে এ ঘটনার জন্য জামায়াত-শিবির ও এনসিপির সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা আমির আলী মর্তুজা এবং সেক্রেটারি এস এম মুনসুর আলী এক যৌথ বিবৃতিতে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তবে তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রমাণ ছাড়াই জামায়াত-শিবিরকে দায়ী করে বক্তব্য দেওয়ারও প্রতিবাদ জানায় দলটি। নেতারা বলেন, কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রমাণসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উপস্থাপন করা উচিত। ভিত্তিহীন, অনুমাননির্ভর বা উসকানিমূলক বক্তব্য রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে অস্থিতিশীল করতে পারে।
জামায়াত নেতারা আরও বলেন, হামলার প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত অপরাধীদের বিচার এবং নিরপরাধ ব্যক্তি বা সংগঠনকে হয়রানি থেকে বিরত থাকা জরুরি।
এদিকে, হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
সূত্র: Barta Bazar
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৪ PM · bvnews24
সিরাজগঞ্জে রেলপথ প্রকল্পে জমির মালিকদের ৫০০ কোটি টাকার চেক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৩ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
